সরকারি বাসভবন ছাড়ছেন রাবড়ি দেবী
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: দু’দশকের বেশি বসবাস। অবশেষে পাটনার ১০ সার্কুলার রোডের বাংলো ছাড়তে চলেছেন আরজেডি প্রধান লালুপ্রসাদের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী। রবিবার সন্ধ্যা থেকেই সেখানে আসবাবপত্র সরানোর কাজ শুরু হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য লাগানো সিসি ক্যামেরাও সোমবার খুলে ফেলা হয়। এখন ওই বাংলো ডেয়ারি ও মৎস্যমন্ত্রী নন্দকিশোর রামকে বরাদ্দ করেছে আবাসন দপ্তর। রাবড়ি ও তাঁর পরিবারকে ওই বাংলো ছাড়ার জন্য আগে চারবার নোটিস পাঠানো হয়েছিল। ২৯ জুন সোমবার ছিল ওই বাসভবন ছাড়ার শেষদিন। এবার আনুষ্ঠানিকভাবে মন্ত্রী নন্দকিশোরকে ওই বাংলো হস্তান্তর করা হবে।  রাবড়িদেবীর জন্য হার্ডিঞ্জ রোডের ৩৯ নম্বর বাড়ি বরাদ্দ করা হয়েছে। যদিও তাঁর জিনিসপত্রই কৌটিল্যনগরে লালুপ্রসাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। 

Advertisement