Bartaman Logo
২৭ জুন, ২০২৬

পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস, মহারাষ্ট্রে স্থগিত টেট

মহারাষ্ট্রে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হল শিক্ষক নিয়োগের টেট। প্রশাসনের তড়িঘড়ি সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন।

পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস, মহারাষ্ট্রে স্থগিত টেট
  • ২৭ জুন, ২০২৬ ১৪:০৮
Prefer us on Google

মুম্বই, ২৭ জুলাই: বজ্র আঁটুনি ফস্কা গেরো! সরকারি কড়া নজরদারি এড়িয়ে পরীক্ষার আগে ‘বাজারে’ চলে এলো প্রশ্নপত্র! এবার প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ উঠেছে ‘ডাবল ইঞ্জিন রাজ্য’ মহারাষ্ট্রে। যার জেরে শেষ মুহর্তে স্থগিত হয়ে গেল শিক্ষক নিয়োগের টেট। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে।
আগামী রবিরার মহারাষ্ট্রে টেট ছিল। তার আগে উঠল প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর অভিযোগ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে থানেতে অভিযান চালিয়ে ফাঁস হওয়া প্রশ্ন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। যদিও তাঁদের পরিচয় এখনও খোলসা করা হয়নি। গোটা ঘটনার তদন্ত চলছে।

Advertisement

এই খবর জানাজানি হতেই নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি আগামীকালের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। তা বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের শিক্ষাদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খুব শীঘ্রই তারা সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জানাবে বলে আশা করা হচ্ছে।
কখনও উত্তরপ্রদেশ! কখনও বিহার! বিগত কয়েক বছরে দেশে একের পর এক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এসেছে। এমনকী এবছর দেশের অন্যতম বড়ো প্রবেশিকা পরীক্ষা ‘নিট’বাতিল হয় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে। বাধ্য হয়ে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে বাধ্য হন পড়ুয়ারা। এই ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলন চলছে। তার মাঝে ‘ডাবল ইঞ্জিন সরকার’ পরিচালিত মহারাষ্ট্রে টেট-এর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে এলো। যা পদ্ম শিবিরের অস্বস্তি যে কয়েক গুন বাড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এবছরের ১৫ মে পর্যন্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ১৫টি মামলার তদন্ত করছে সিবিআই।

Advertisement
সম্পর্কিত সংবাদ