Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

প্রশ্ন ফাঁস কাণ্ড: পুনে থেকে গ্রেপ্তার কিংপিন অধ্যাপক, বিজেপি নেতার দ্বাদশে গ্রেস পাওয়া ছেলেও পাশ

নিট প্রশ্নফাঁস কাণ্ডে জারি ধরপাকড়। একের পর এক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। এরইমাঝে রাজস্থানের বিজেপি নেতা দীনেশ বিওয়ালকে নিয়ে চর্চা তুঙ্গে। শুক্রবার সামনে এল আর এক চাঞ্চল্যকর তথ্য।

প্রশ্ন ফাঁস কাণ্ড: পুনে থেকে গ্রেপ্তার কিংপিন অধ্যাপক, বিজেপি নেতার দ্বাদশে গ্রেস পাওয়া ছেলেও পাশ
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁস কাণ্ডে জারি ধরপাকড়। একের পর এক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। এরইমাঝে রাজস্থানের বিজেপি নেতা দীনেশ বিওয়ালকে নিয়ে চর্চা তুঙ্গে। শুক্রবার সামনে এল আর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সূত্রে জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণিতে গ্রেস নম্বর পেয়ে পাশ করেছিলেন দীনেশের ছেলে ঋষি বিওয়াল। নিম্ন মেধার ছেলেকে ডাক্তারি পরীক্ষার গণ্ডি পার করাতেই নিটের প্রশ্ন কিনেছিলেন অভিযুক্ত বিজেপি নেতা। প্রশ্ন ফাঁসে এনটিএ-র কেউ জড়িত থাকতে পারে। বৃহস্পতিবার দিল্লি আদালতে এমনই দাবি করেছিল সিবিআই। কেন্দ্রীয় 

Advertisement

এজেন্সি জানিয়েছিল, নাসিকে ধৃত আয়ুর্বেদিক চিকিৎসক শুভম খৈরনা পুনের যে ব্যক্তির কাছ থেকে প্রশ্ন পেয়েছিলেন, সেই ব্যক্তির সঙ্গে এনটিএ-র যোগ রয়েছে। তদন্তে নেমে শুক্রবার পুনে থেকে প্রশ্নফাঁস কাণ্ডের কিংপিনকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতের নাম পি ভি কুলকার্নি। পেশায় অধ্যাপক। জানা গিয়েছে, নিটের প্রশ্নপত্র তৈরির প্যানেলের অন্যতম সদস্য ছিলেন কুলকার্নি।
সামনে এসেছে দীনেশের ছেলে ঋষি বিওয়ালের দ্বাদশের পরীক্ষার মার্কশিট। ৫০০-তে ঋষির প্রাপ্ত নম্বর ২৫৪ অর্থাৎ ৫০.৮০ শতাংশ। হিন্দিতে ৩২, ইংরেজিতে ৫১, পদার্থবিদ্যায় ৫১, রসায়নে ৫৮ এবং জীববিদ্যায় ৬২ পেয়েছিল ঋষি। এখানে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বরও যুক্ত হয়েছে। তদন্তকারীদের অনুমান, এমন একজন নিম্নমেধার ছাত্রের পক্ষে কোনোভাবেই নিট পাশ করা সম্ভব নয়। তাই প্রশ্নপত্র কিনেছিলেন বিজেপি নেতা। কিন্তু শেষরক্ষা হল না। 
আরও একটি বিষয় ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। এর আগে রাজস্থানের ওই বিওয়াল পরিবারের পাঁচ জন একসঙ্গে ২০২৫ সালের নিট পাশ করেছিলেন। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন দীনেশ।  তাঁদেরও দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট ভালো ছিল না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ