Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, ভিডিও ভাইরাল

আগামী ২১ জুন নিট-ইউজির পুনরায় পরীক্ষা। কিন্তু তার এক সপ্তাহ আগে কি ফের ফাঁস হল নিটের প্রশ্ন? শনিবার দিনভর এপ্রশ্নে তীব্র চর্চা শুরু হয়েছে।

ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, ভিডিও ভাইরাল
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২১ জুন নিট-ইউজির পুনরায় পরীক্ষা। কিন্তু তার এক সপ্তাহ আগে কি ফের ফাঁস হল নিটের প্রশ্ন? শনিবার দিনভর এপ্রশ্নে তীব্র চর্চা শুরু হয়েছে। কারণ ভাইরাল হওয়া একটি ছবিতে দাবি করা হয়েছে, নিট-ইউজির ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যদিও এরপরই তড়িঘড়ি আসরে নেমেছে শিক্ষামন্ত্রক। পরীক্ষা আয়োজককারী সংস্থা ন্যাশন্যাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছে, যে ছবি ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের চিন্তার কোনো কারণ নেই। কাউকে গুজবে কান দেওয়ার অনুরোধ করেছে এনটিএ। এমনকি এধরনের কোনো ছবি পেলে আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না দিয়ে সরকারিভাবে যাচাই করে নিতে বলা হয়েছে ইন্টারনেট ব্যবহারকারীদের। তবে মোদি সরকারের বিরুদ্ধে প্রশ্ন ওঠা থামছে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ