Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দিল্লির রাস্তায় রাস্তায় বসবে কিউআর কোড, বড় পদক্ষেপ সরকারের

যেই রাস্তা দিয়ে মানুষ প্রতিনিয়ত যাতায়াত করছে সেই রাস্তার যাবতীয় তথ্য জানা যাবে শুধুমাত্র একটি কিউআর কোড বা বার কোড স্ক্যান করলেই।

দিল্লির রাস্তায় রাস্তায় বসবে কিউআর কোড, বড় পদক্ষেপ সরকারের
  • ২৩ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

নয়া দিল্লি, ২৩ মার্চ: যেই রাস্তা দিয়ে মানুষ প্রতিনিয়ত যাতায়াত করছে সেই রাস্তার যাবতীয় তথ্য জানা যাবে শুধুমাত্র একটি কিউআর কোড বা বার কোড স্ক্যান করলেই। এমনই বড় পদক্ষেপ নিল দিল্লির পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এক কথায় রাজধানীর রাস্তাতেও ডিজিটাল বিপ্লব। সরকারি নির্দেশনা অনুযায়ী, শহরের রাস্তার কাজ শেষ হওয়ার সাত দিনের মধ্যে বাস স্টপ, প্রধান মোড় এবং জনবহুল এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে কিউআর কোড বা বার কোড যুক্ত  ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। এই কিউআর কোডগুলোর মাধ্যমে নাগরিকরা তাৎক্ষণিকভাবে প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য, যেমন রাস্তার দৈর্ঘ্য, সর্বশেষ মেরামতের তারিখ, ঠিকাদারের তথ্য, অনুমোদিত ব্যয় ইত্যাদি হাতে থাকা স্মার্ট ফোনের মাধ্যমেই জানতে পারবেন। তবে এখানেই শেষ নয়। এই উদ্যোগে যুক্ত হয়েছে সরাসরি প্রতিক্রিয়া জানানোর ব্যবস্থাও। ফলে রাস্তার কাজ নিয়ে অসন্তোষ, পরামর্শ বা অভিজ্ঞতা সবকিছুই এখন সরাসরি জানাতে পারবেন মানুষ।

Advertisement

পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট মন্ত্রী পারভেশ সিং জানিয়েছেন, ‘এই উদ্যোগ জনমুখী প্রশাসনের দিকে এক বড় পদক্ষেপ। স্বচ্ছতা মানে শুধু তথ্য আদান-প্রদানই নয়, বরং নাগরিকদের কথা সক্রিয়ভাবে শোনাও’।

Advertisement
সম্পর্কিত সংবাদ