Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

চীন ওপেন থেকে বিদায় পিভি সিন্ধুর

গত সপ্তাহেই জাপান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন পিভি সিন্ধু। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ তারকা শাটলার

চীন ওপেন থেকে বিদায় পিভি সিন্ধুর
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেজিং: গত সপ্তাহেই জাপান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন পিভি সিন্ধু। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ তারকা শাটলার। চীন ওপেনের মহিলা সিঙ্গলসের শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তিনি। বিশ্বের ৪ নম্বর তারকা চেন উফেইয়ের কাছে ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বশ মেনেছেন তিনি। ম্যাচের ফল  ২১-১৬, ২০-২২, ১৮-২১। পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেনও শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছেন। তাঁকে ২১-১৯, ২১-১১ ব্যবধানে হারান কানাডার ভিক্টর লাই। এছাড়া রাউন্ড অব সিক্সটিনে প্রথম গেম জিতেও হারলেন ভারতের আয়ুষ শেঠিও। তাঁকে বশ মানান আয়ারল্যান্ডের নহাট নগুয়েন।a

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ