পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে জমি নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। তার জেরেই খুন হতে হল বছর আটচল্লিশের প্রহ্লাদ প্রামানিককে। নিমদহ এলাকার চাঁদপাড়া গ্রামের প্রহ্লাদকে খুনের অভিযোগ উঠেছে পাশের ধরমপুর গ্রামের কয়েকজনের বিরুদ্ধে। পুলিশ তদন্ত শুরু করেছে।
Advertisement



