Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চীন সফরে পুতিন

এবার চীন সফরে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আগামী সপ্তাহে দু’দিনের জন্য বেজিংয়ে আসছেন তিনি। শনিবার ক্রেমলিন জানিয়েছে, আগামী ১৯-২০ মে পুতিনের সফরের পরিকল্পনা রয়েছে।

চীন সফরে পুতিন
  • ১৭ মে, ২০২৬ ০৯:৫০
Prefer us on Google

নয়াদিল্লি: এবার চীন সফরে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আগামী সপ্তাহে দু’দিনের জন্য বেজিংয়ে আসছেন তিনি। শনিবার ক্রেমলিন জানিয়েছে, আগামী ১৯-২০ মে পুতিনের সফরের পরিকল্পনা রয়েছে। ঘটনাচক্রে এবছরই চীন-রাশিয়া মৈত্রী চুক্তির ২৫ বছর পূরণ হতে চলেছে। ফলে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বেজিং এসেছিলেন পুতিন। সেই সময় তাঁকে ‘পুরনো বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন চীনা প্রেসিডেন্ট জি জিনপিং। পালটা জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করেন পুতিন। শোনা যাচ্ছে,  নভেম্বরে শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সম্মেলনেও যোগ দিতে পারেন পুতিন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ