Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝুঁকলেন পুষ্পা! ফলতার ভোটে নেই জাহাঙ্গির

পুনর্নির্বাচনে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে নাটকীয় পট পরিবর্তনের সাক্ষী থাকল ফলতাবাসী! স্বঘোষিত ‘পুষ্পা’ তথা ফলতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান কিছুদিন আগে সদর্পে ঘোষণা করেছিলেন ‘ঝুঁকেগা নেহি…’!

ঝুঁকলেন পুষ্পা! ফলতার ভোটে নেই জাহাঙ্গির
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পুনর্নির্বাচনে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে নাটকীয় পট পরিবর্তনের সাক্ষী থাকল ফলতাবাসী! স্বঘোষিত ‘পুষ্পা’ তথা ফলতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান কিছুদিন আগে সদর্পে ঘোষণা করেছিলেন ‘ঝুঁকেগা নেহি…’! পুনর্নির্বাচনের দু’দিন আগে, মঙ্গলবার তিনি শুধু ঝুঁকলেন না, নির্বাচনি লড়াই থেকে রাতারাতি সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন! সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন সেকথা। তবে কেন এমন সিদ্ধান্ত, তার কোনো স্পষ্ট উত্তর দেননি জাহাঙ্গির। নিজেকে ফলতার ভূমিপুত্র দাবি করে তিনি বলেন, ‘ফলতার জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সোনার ফলতা গড়ার লক্ষ্য ছিল আমারও। তাই ফলতার উন্নয়ন ও শান্তির স্বার্থে পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’ এই সিদ্ধান্তের পর ফলতা আসনে বিজেপি কার্যত ‘ওয়াক ওভার’ পেতে চলেছ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

Advertisement

তবে প্রার্থী নিজে সরে দাঁড়ানোর কথা বললেও এখন প্রার্থীপদ প্রত্যাহারের কোনো উপায় নেই। সেই সময়সীমা আগেই শেষ হয়েছে। ফলত, ইভিএমে তাঁর নাম ও পাশে তৃণমূলের প্রতীক থাকবেই। তৃণমূল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দলীয় নয়, জাহাঙ্গিরের ব্যক্তিগত বিষয়। প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এদিন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে শেষবেলার প্রচারে এসে তিনি বলেন, ‘আপনারা আত্মতুষ্টিতে ভুগবেন না। এটা তৃণমূলের কোনো কৌশল হতে পারে। সকাল সকাল ভোট দিয়ে ওদের শূন্য করে দিন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ