Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অস্তিত্বের লড়াই পাঞ্জাবের

শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিতলে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির পয়েন্ট হবে ১৫। তাতেও অবশ্য প্লে-অফ নিশ্চিত হবে না।

অস্তিত্বের লড়াই পাঞ্জাবের
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: প্রথম সাত ম্যাচে ছয়টি জয়। সেখান থেকে টানা ছয় ম্যাচে পরাজয়। ফলে প্লে-অফের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে পাঞ্জাব কিংসের। ১৩ ম্যাচে শ্রেয়স আয়ারদের পকেটে ১৩ পয়েন্ট। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিতলে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির পয়েন্ট হবে ১৫। তাতেও অবশ্য প্লে-অফ নিশ্চিত হবে না। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে যদি রাজস্থান রয়্যালস হারিয়ে দেয়, তাহলে বিদায় নিতে হবে পাঞ্জাবকে। আবার ওই দিন দিল্লি ক্যাপিটালসকে যদি কলকাতা নাইট রাইডার্স হারায়, তখন বিবেচনায় আসবে নেট রান-রেট। এক্ষেত্রে কলকাতার চেয়ে সামান্য এগিয়ে রয়েছে পাঞ্জাব। তবে সবার আগে শনিবার ঋষভ পন্থ ব্রিগেডকে হারাতে হবে শ্রেয়সদের।

Advertisement

পাঞ্জাবের শক্তি টপ অর্ডার। তবে প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, কুপার কনোলিরা কোটিপতি লিগের প্রথমার্ধের মতো সাফল্য পাচ্ছেন না। শেষ সাত ইনিংসে মাত্র একটা পঞ্চাশ করেছেন প্রিয়াংশ। প্রভসিমরনের ক্ষেত্রে সংখ্যাটা শেষ পাঁচ ম্যাচে একবার। এই ছয় হারে ক্যাপ্টেন শ্রেয়সও মাত্র একবার হাফ-সেঞ্চুরি করেছেন। অবশ্য লখনউয়ের অবস্থাও ভালো নয়। শেষ দশ ম্যাচে মাত্র দুটো জয় তাদের। সদ্য বৈভব সূর্যবংশীর তাণ্ডবে সাত উইকেটে হেরেছেন পন্থরা। তবে একানা স্টেডিয়ামে শেষ দুটো ম্যাচই জিতেছে লখনউ। পাশাপাশি, মিচেল মার্শ ও জস ইংলিসের ফর্মে ফেরাও ভরসা জোগাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ