Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাঞ্জাব পুলিশের তত্পরতায় উদ্ধার কোটি টাকার মাদক, আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৬

বড় সাফল্য পাঞ্জাব পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ কয়েক কোটি টাকার  মাদক উদ্ধার করল তাঁরা।  পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রেখে চলত আন্তঃসীমান্ত অস্ত্র ও মাদক চোরাচালান

পাঞ্জাব পুলিশের তত্পরতায় উদ্ধার কোটি টাকার মাদক, আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৬
  • ১৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

চণ্ডিগড়, ১৫ মার্চ: বড় সাফল্য পাঞ্জাব পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ কয়েক কোটি টাকার  মাদক উদ্ধার করল তাঁরা।  পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রেখে চলত আন্তঃসীমান্ত অস্ত্র ও মাদক চোরাচালান। পাঞ্জাব পুলিশের তত্পরতায় এই ঘটনার সঙ্গে জড়িত ৬ জন দুস্কৃতীকে গ্রেপ্তার করা হল। পুলিশ সূত্রে খবর, দুস্কৃতীদের কাছ থেকে ৬টি অত্যাধুনিক পিস্তল, ৬০ রাউন্ড কার্তুজ ও প্রায় ৩.৫১ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। 

Advertisement

পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব তাঁর সামাজিক মাধ্যমে এই ঘটনাটি প্রকাশ্যে আনেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্তরা পাকিস্তানের চোরাচালানকারীদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখত। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে অস্ত্র ও মাদক সরবরাহের কাজ করত তারা। ভারত সহ বিভিন্ন পার্শ্ববর্তী দেশে ছড়িয়ে দেওয়া হত মাদক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র। তাছাড়াও ধৃতরা একটি আন্তঃসীমান্ত হ্যান্ডলারের নির্দেশে ভারতে বসেই নানান অবৈধ কাজকর্ম চালাত। মনে করা হচ্ছে দুস্কৃতীরা একটি বড় চোরাচালান সংগঠনের সঙ্গেও জড়িত'।

এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও তাদের যোগাযোগ খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পাঞ্জাব পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ