Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পাঞ্জাব এবার চ্যাম্পিয়ন হবেই, হুংকার শশাঙ্কর

গত বছর আইপিএল ফাইনালে উঠেও ঘটেছিল স্বপ্নভঙ্গ। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ট্রফি জয়ই লক্ষ্য পাঞ্জাব কিংসের। ব্যাটসম্যান শশাঙ্ক সিং শুক্রবার সাফ বলেছেন, ‘৩১ মে আমরা যে আইপিএল ফাইনালে খেলব এবং ট্রফি হাতে উৎসবে মেতে উঠব, এটা নিশ্চিত।

পাঞ্জাব এবার চ্যাম্পিয়ন হবেই, হুংকার শশাঙ্কর
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত বছর আইপিএল ফাইনালে উঠেও ঘটেছিল স্বপ্নভঙ্গ। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ট্রফি জয়ই লক্ষ্য পাঞ্জাব কিংসের। ব্যাটসম্যান শশাঙ্ক সিং শুক্রবার সাফ বলেছেন, ‘৩১ মে আমরা যে আইপিএল ফাইনালে খেলব এবং ট্রফি হাতে উৎসবে মেতে উঠব, এটা নিশ্চিত। সেই অনুভূতিই হচ্ছে। আর এটাই হবে। দলগতভাবেও সেটাই বিশ্বাস করছি সকলে। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে প্রত্যেকে ভীষণই আত্মবিশ্বাসী।’

Advertisement

শ্রেয়স আয়ারের নেতৃত্বে গত মরশুমে ১৪টার মধ্যে ৯টিতে জিতে গ্রুপে সবার উপরে ছিল পাঞ্জাব। কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালেও ওঠে তারা। শেষ পর্যন্ত আরসিবি’র কাছে হেরে চুরমার হয়ে যায় অধরা মাধুরী লাভের স্বপ্ন। এবার সেই আক্ষেপ ঘোচানোর আশায় পাঞ্জাব। শশাঙ্ক বলেছেন, ‘ট্রফি জেতাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই প্রতিটা ম্যাচ নিয়ে ধাপে ধাপে এগতে চাইছি। আগে থেকে ফাইনালে ওঠার কথা ভাবলে নিজেরাই চাপে পড়ে যাব। এখন তাই গুজরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচ নিয়েই ভাবছি। তারপর চেন্নাই ও কলকাতা ম্যাচের পরিকল্পনা করতে হবে।’
গতবারের স্কোয়াড থেকে ২১ জনকে ধরে রেখেছে পাঞ্জাব। মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, আজমাতুল্লাহ ওমরজাই, কুপার কনোলি, মুশির খান, মাইকেল ওয়েনের মতো বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছেন দলে। ৩৪ বছর বয়সি শশাঙ্কের কাজ অবশ্য লোয়ার-মিডল অর্ডারে ঝড় তোলা। নিজের ভূমিকা সম্পর্কে তাঁর মন্তব্য, ‘আগে আমি উপরের দিকে ব্যাট করতাম। সেভাবেই ভাবতাম। কিন্তু এখন নীচের দিকে নামি। আর সেটাকেই ভালোবেসে ফেলেছি। এক্ষেত্রে সফল হওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে পাশে পাওয়া জরুরি। কারণ ঝুঁকি নিয়ে শট খেললে ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকেই।’ শশাঙ্ক আরও বলেন, ‘আইপিএলে স্কিলের চেয়েও বেশি দরকার মানসিক কাঠিন্য। গত মরশুমে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নই। এবার দলকে জেতানোই আমার মোটিভেশন। ট্রফি হাতে ছবি তুলতে চাইছি।’

সম্পর্কিত সংবাদ