Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্রতিপক্ষ দিল্লি, জয়ে ফিরতে মরিয়া পাঞ্জাব

একটা সময় মনে হয়েছিল, সবার আগে প্লে-অফে জায়গা করে নেবে পাঞ্জাব কিংস। কিন্তু শেষ তিনটি ম্যাচ হেরে প্রবল চাপে শ্রেয়স আয়ারের দল।

প্রতিপক্ষ দিল্লি, জয়ে ফিরতে মরিয়া পাঞ্জাব
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ধরমশালা: একটা সময় মনে হয়েছিল, সবার আগে প্লে-অফে জায়গা করে নেবে পাঞ্জাব কিংস। কিন্তু শেষ তিনটি ম্যাচ হেরে প্রবল চাপে শ্রেয়স আয়ারের দল। এই আবহে সোমবার শৈলশহর ধরমাশালায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব। ১০টি খেলে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। দিল্লিকে হারাতে পারলে শ্রেয়স ব্রিগেড শীর্ষে উঠে আসবে। আবার দিল্লিও জয়ে ফিরতে মরিয়া। ১১টি ম্যাচে তাদের ঝুলিতে মাত্র ৮ পয়েন্ট। পাঞ্জাবের কাছে হারলে প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে যাবে।

Advertisement

পাঞ্জাবের ব্যাটিং খুবই শক্তিশালী। বেশ কিছু দর্শনীয় ইনিংস উপহার দিয়েছেন প্রিয়াংশ আর্য। আচমকা তিনি ছন্দ হারিয়েছেন। একই অবস্থা প্রভসিমরন সিংয়ের। কুপার কনোলি, শ্রেয়স আয়ার, মার্কাস স্টোইনিসের মতো ব্যাটাররা পাঞ্জাবের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে যথেষ্ট দক্ষ ও নির্ভরশীল। পাঞ্জাবের বোলিংও শক্তিশালী। পেস আক্রমণে অর্শদীপ সিং, মার্কো জানসেন ও লকি ফার্গুসন বড় ভরসা। স্পিনে সেরা অস্ত্র যুজবেন্দ্র চাহাল।
অন্যদিকে, দিল্লির হারানোর কিছু নেই। তাই ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাইবেন লোকেশ রাহুলরা। শুরুতে পাথুম নিশাঙ্কা ঝড় তোলেন। লোকেশও ছন্দে আছেন। নীতীশ রানা, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবসের মতো ব্যাটাররা ম্যাচ জেতাতে সক্ষম। দিল্লির বোলিং শক্তিশালী হয়েছে মিচেল স্টার্ক ফেরায়। তবে গত ম্যাচে কেকেআরের কাছে বড় ব্যবধানে হেরে কিছুটা চাপে অক্ষর প্যাটেলের দল। সোমবার প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা প্রবল।

Advertisement
সম্পর্কিত সংবাদ