Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদকে ৬ উইকেটে হরিয়ে লিগ টেবিলের দু নম্বরে পাঞ্জাব

অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং কাজে এলো না সানরাইজার্স হায়দরাবাদের। লাভ হলো না প্রথমে ব্যাট করে ২১৯ রানের বিশাল রানেরও। হায়দরাবাদকে ৬ উইকেটে হারতে হলো পাঞ্জাব কিংসের কাছে।

হায়দরাবাদকে ৬ উইকেটে হরিয়ে লিগ টেবিলের দু নম্বরে পাঞ্জাব
  • ১১ এপ্রিল, ২০২৬ ২০:০৪
Prefer us on Google

 

Advertisement

চন্ডীগড়, ১১মার্চ: অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং কাজে এলো না সানরাইজার্স হায়দরাবাদের। লাভ হলো না প্রথমে ব্যাট করে ২১৯ রানের বিশাল রানেরও। হায়দরাবাদকে ৬ উইকেটে হারতে হলো পাঞ্জাব কিংসের কাছে। প্রথমে ব্যাট করে মাত্র আট ওভারে ১২০ রান তোলে হায়দরাবাদ। অভিষেক শর্মা করে ২৮ বলে ৭৪ আর ট্র্যাভিস হেডের সংগ্রহ ২৩ বলে ৩৮। অভিষেক-হেড জুটি ভাঙেন শশাঙ্ক শর্মা। নবম ওভারের প্রথম বলেই তিনি ড্রেসিংরুমে ফেরান হেডকে। ওই ওভারের তৃতীয় বলে শশাঙ্ক আউট করেন অভিষেককেও। এরপর আর বড় ইনিংস খেলতে পারলেন না হায়দরাবাদের কোন ব্যাটসম্যানই। ক্লাসেন ৩৯ আর অধিনায়ক ঈশান কিষান করেন ২৭ রান। ২০ ওভারে হায়দরাবাদ তোলে ২১৯ রান ছয় উইকেট হারিয়ে।

 জবাবে ব্যাট করতে নেমে  ঝড় তোলেন পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া এবং প্রভসিমরান সিং। এই জুটি পাওয়ার প্লেতে তুলে নেয় ৯৩ রান। এরপর দ্রুত ফিরে যান পাঞ্জাবের দুই ওপেনার। প্রিয়াংশ ৫৭ রানে এবং প্রভসিমরান আউট হন ৫১ রানে। কুপার কনলিও ফিরে যান মাত্র ১১ রানে। হায়দরাবাদের হয়ে তিনটি উইকেটই নেন শিবং কুমার। এরপর ম্যাচের হাল ধরেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াশ আইয়ার। মাত্র ৩৩ বলে ৬৯ রানের ইনিংস খেলে পাঞ্জাবকে তাদের তৃতীয় জয় এনে দেন অধিনায়ক।

এই জয়ের ফলে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু'নম্বরে থাকলো পাঞ্জাব। অন্যদিকে চার ম্যাচে তিনটেতে হেরে দু পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছ নম্বরে রইল হায়দ্রাবাদ।

সম্পর্কিত সংবাদ