Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার পুনের দম্পতি

সল্টলেকে জমি বিক্রির নামে প্রতারণা এবং ব্ল্যাকমেলের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। শনিবার নিউটাউনের একটি বিলাসবহুল হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

সল্টলেকে প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার পুনের দম্পতি
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে জমি বিক্রির নামে প্রতারণা এবং ব্ল্যাকমেলের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। শনিবার নিউটাউনের একটি বিলাসবহুল হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায় এবং ইন্দ্রজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁদের বাড়ি পুনেতে। প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। শুরু হয়েছে তদন্ত। ধৃতরা অন্য কারও সঙ্গে একই ধরনের প্রতারণা ঘটিয়েছেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের বিএফ ব্লকের এক বাসিন্দার সঙ্গে ইন্দ্রাণীর প্রায় ২০ বছরের পরিচয়। তাঁদের মধ্যে কথাবার্তাও হতো। অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, ইন্দ্রাণীর বাবার সঙ্গে তাঁর রিয়েল এস্টেট ব্যবসা ছিল। ইন্দ্রাণী ফোনে কথা বলার সময় প্রায়ই অশ্লীল বিষয় নিয়ে বলতেন। ফলে কিছুদিন পর থেকে তিনি ফোন ধরা এড়িয়ে চলতেন। বছর ছ’য়েক আগে আর্থিক সাহায্য চেয়ে ইন্দ্রাণী যোগাযোগ করেন। অভিযোগকারী কোনও সাড়া দেননি। পরে তিনি তার একটি জমি বিক্রির অজুহাতে টাকা চান। স্বামী ইন্দ্রজিৎও একই কথা বলেছিলেন। তিনি বেশ কয়েক লক্ষ টাকাও দেন। কিন্তু, কোথায় জমি, কত পরিমাণ জমি কিছু জানাননি। 
অভিযোগকারী একদিন জমির বিস্তারিত তথ্য চান। তা না হলে আইনি ব্যবস্থার হুমকিও দেন। অভিযোগ, তখনই ইন্দ্রাণী ও তাঁর স্বামী ষড়যন্ত্র করে তাঁকে ব্ল্যাকমেল করা শুরু করেন। টাকা ফেরত তো দূরের কথা, তার বদলে আরও টাকা দাবি করে। তা না হলে ব্যক্তিগত অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেন। তখন তিনি আরও কয়েক লক্ষ টাকা দেন। কিন্তু, লাগাতার চাপ দিয়েই চলছিলেন তাঁরা। গত ২৬ আগস্ট তিনি বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ