Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর, রেশনে মিলবে ‘পুজো প্যাকেজ’

রেশনে পুজোর প্যাকেজের বিশেষ খাদ্যসামগ্রী দেওয়া হবে ১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বরের মধ্যে। খাদ্যদপ্তর এমনই বিজ্ঞপ্তি জারি করেছে। রেশন ডিলারদের সংগঠন জানিয়েছে, তারা বিজয়া দশমী হয়ে যাওয়ার পর বিশেষ প্যাকেজের খাদ্য দেবেন।

১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর, রেশনে মিলবে ‘পুজো প্যাকেজ’
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশনে পুজোর প্যাকেজের বিশেষ খাদ্যসামগ্রী দেওয়া হবে ১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বরের মধ্যে। খাদ্যদপ্তর এমনই বিজ্ঞপ্তি জারি করেছে। রেশন ডিলারদের সংগঠন জানিয়েছে, তারা বিজয়া দশমী হয়ে যাওয়ার পর বিশেষ প্যাকেজের খাদ্য দেবেন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ১৫ অক্টোবরের আগেই অনেক গ্রাহক রেশনের সাধারণ বরাদ্দের মাসিক চাল-গম সংগ্রহ  করে নেবেন। তাই পুজোর পর নভেম্বর মাসে একসঙ্গে নিলে সুবিধা হবে। কালীপুজো-দেওয়ালি-ছটে গ্রাহকরা তা ব্যবহার করতে পারবেন।

Advertisement

পাশাপাশি, বিশেষ বরাদ্দের খাদ্যসামগ্রী নিয়ে দপ্তরের কাছে কিছু প্রশ্ন রেখেছে ডিলারদের সংগঠন। অন্য রাজ্যের কোনো রেশন গ্রাহক এখান থেকে খাদ্যসামগ্রী তুললে তাঁকে পুজো প্যাকেজ দেওয়া যাবে কি না, সেই প্রশ্ন আছে। কোনো গ্রাহক প্যাকেজ না নিলে যা বেঁচে যাবে, তার কী হবে, সেটাও বলা হয়নি। ডিলারের কাছে পুজো প্যাকেজ ঢুকলেই তাঁদের ডিস্ট্রিবিউটরকে নির্দিষ্ট টাকা দিয়ে দিতে হবে। কারণ ডিস্ট্রিবিউটরকে আগাম টাকা জমা দিতে হবে খাদ্যদপ্তরকে।  রেশন ডিলাররা যাতে পোস্ট ডেটেড চেক দিয়ে দাম মেটাতে পারেন, সেই সুযোগ চাইছে সংগঠন। অন্যদিকে, চিনি ও ময়দার বিক্রয় মূল্যের (কেজি প্রতি যথাক্রমে ৩০ ও ১৯ টাকা) বিজ্ঞপ্তি খাদ্যদপ্তর জারি করলেও সুজি নিয়ে এখনও কিছু বলা হয়নি। জানা গিয়েছে, সুজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাছাড়া, রেশন ডিলারদের সংগঠন কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘নাফেড’-এর সঙ্গে চুক্তি করে উৎসবের সময় কম দামে ডাল, ভোজ্য তেল প্রভৃতি বিক্রির উদ্যোগ নিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ