Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / রবিবার

পুজো কার্নিভাল

মা দুর্গার আসতে আর হাতেগোনা কয়েকদিন বাকি। তার আগে ‘দুর্গাপুজো কার্নিভাল ২০২৬’ পালন করল সল্টলেকের আইইএম পাবলিক স্কুল।

পুজো কার্নিভাল
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মা দুর্গার আসতে আর হাতেগোনা কয়েকদিন বাকি। তার আগে ‘দুর্গাপুজো কার্নিভাল ২০২৬’ পালন করল সল্টলেকের আইইএম পাবলিক স্কুল। পড়ুয়াদের সঙ্গে তাদের অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়। জুয়েলারি, কুর্তি-শাড়ি ও হস্তশিল্প সহ নানা স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। খাওয়াদাওয়া ছাড়া কোনো অনুষ্ঠানই ঠিক জমে না। তাই কার্নিভালে তারও ব্যবস্থা ছিল। ছিল আলপনা প্রতিযোগিতাও। আর যেমন খুশি সাজো প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের সাজ সকলের মন কেড়ে নেয়। বিভিন্ন খেলার আনন্দেও মেতে ওঠে পড়ুয়ারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ