Bartaman Logo
৯ জুন, ২০২৬

পুদুচেরি নির্বাচন: আসন সমঝোতা নিয়ে ডিএমকে ও কংগ্রেস জটিলতা

আগামী ৯ এপ্রিল পুদুচেরি বিধানসভা নির্বাচন। তার আগে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত জটিলতা তৈরি হয়েছে কংগ্রেস ও ডিএমকের মধ্যে।

পুদুচেরি নির্বাচন: আসন সমঝোতা নিয়ে ডিএমকে ও কংগ্রেস জটিলতা
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ৯ এপ্রিল পুদুচেরি বিধানসভা নির্বাচন। তার আগে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত জটিলতা তৈরি হয়েছে কংগ্রেস ও ডিএমকের মধ্যে। কোনোপক্ষই চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। 

Advertisement

সূত্রের খবর, ৩০ আসনের বিধানসভায় কংগ্রেস নিজেদের জন্য বেশি আসন দাবি করছে। কারণ ঐতিহ্যগতভাবে পুদুচেরিতে জোটের নেতৃত্ব তাদের হাতেই থাকে। অন্যদিকে ডিএমকেও নিজেদের সংগঠন ও প্রভাবের ভিত্তিতে বেশি আসন ছাড়তে রাজি নয়। জানা যাচ্ছে, কংগ্রেস অন্তত ১৭টি আসনে লড়তে আগ্রহী। ডিএমকের জন্য ১১ টি আসন ছাড়তে চায় হাত শিবির। এই দাবি মানতে নারাজ স্ট্যালিনের দল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, সমঝোতা না হলে জোটে ভাঙন অবধারিত। অর্থাৎ দুই দলই আলাদাভাবে নির্বাচনে লড়তে পারে। এদিকে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা কমে আসছে। তাই দ্রুত বিষয়টা নিষ্পত্তি করতে বৈঠকে বসছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে আলোচনার জন্য বৈঠক আয়োজন হলেও তা সফল হয়নি। ডিএমকের অভিযোগ, তাদের প্রতিনিধি দল প্রায় ১২ ঘণ্টা অপেক্ষা করেও কংগ্রেস নেতাদের দেখা পাননি। ঘটনার পর থেকেই দুই দলের মধ্যে যোগাযোগের ঘাটতি স্পষ্ট হয়। তবুও ডিএমকের তরফে জানানো হয়েছে,  তারা এখনও কংগ্রেসের সঙ্গে জোট বজায় রাখতে আগ্রহী। এই আবহে স্ট্যালিন-চিদম্বরমের বৈঠকে বিষয়টা রফা হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, টিকিট না পেয়ে দল ছাড়লেন পুদুচেরির বিজেপি তথা প্রাক্তন মন্ত্রী একে সাই জে শ্রবণকুমার। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই তাঁর গলায় অসন্তোষের সুর শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত দলত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত থাকার পরও নির্বাচনে সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন।

সম্পর্কিত সংবাদ