Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিদেশ

ইমরান খানের মুক্তির দাবিতে ‘ইসলামাবাদ চলো’ অভিযানে পিটিআই সমর্থকরা

‘ইমরান খানকে মুক্তি দিন!’ এই স্লোগান তুলেই এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে পদযাত্রা শুরু করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়কের দল পিটিআই কর্মী-সমর্থকরা।

ইমরান খানের মুক্তির দাবিতে ‘ইসলামাবাদ চলো’ অভিযানে পিটিআই সমর্থকরা
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: ‘ইমরান খানকে মুক্তি দিন!’ এই স্লোগান তুলেই এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে পদযাত্রা শুরু করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়কের দল পিটিআই কর্মী-সমর্থকরা। গত ২৭ সেপ্টেম্বর ইমরানের দলের তরফে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। যদিও পরে সরকারের সঙ্গে বিরোধী দল পিটিআইয়ের নেতৃত্বের বৈঠকের জন্য রবিবার পর্যন্ত সেই প্রতিবাদ স্থগিত রাখা হয়। সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। তারপরই সোমবার পিটিআই শাসিত খাইবার পাখতুনওয়া থেকে ইসলামাবাদ অভিমুখে প্রতিবাদ মিছিলে শামিল হন অজস্র মানুষ। এক সাংবাদিক জানান, খাইবার পাখতুনওয়া প্রদেশের লক্কি মারওয়াতে হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড হাতে ইমরানের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন। আন্দোলনকারীদের বেশিরভাগেরই হাতে ছিল ইমরানের হাতজোড় করা ছবি। 

Advertisement

খাইবার পাখতুনওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল অফ্রিদি বলেন, সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলনের ডাক দেওয়া হয়। তাতে সাড়া দিয়েই হাজার হাজার মানুষ প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন। মিছিল ইসলামাবাদ পর্যন্ত যাবে। জেলবন্দি ৭৩ বছরের ইমরানের চিকিৎসা ঠিকঠাকভাবে হচ্ছে না, এই অভিযোগ তুলেই গত সপ্তাহ থেকে টানাপোড়েন চলছে পাকিস্তানের রাজনীতিতে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মুক্তির দাবির পাশাপাশি তাঁর তিন বোনকেও জেল থেকে মুক্তি দেওয়ার দাবি তুলেছেন আন্দোলনকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ