Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পথ দুর্ঘটনায় গুরুতর জখম বালির পুরকর্মী

সোমবার দুপুরে বালি পুরসভার সামনে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন পুরসভারই এক কর্মী। ওই কর্মীর নাম জয়ন্ত সরখেল। তিনি বালি পুরসভায় লাইসেন্স বিভাগে কাজ করেন।

পথ দুর্ঘটনায় গুরুতর জখম বালির পুরকর্মী
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার দুপুরে বালি পুরসভার সামনে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন পুরসভারই এক কর্মী। ওই কর্মীর নাম জয়ন্ত সরখেল। তিনি বালি পুরসভায় লাইসেন্স বিভাগে কাজ করেন। এদিন দুপুরের খাবার খেতে তিনি পুরসভা ভবনের বাইরে বেরচ্ছিলেন। আচমকাই দ্রুতগতিতে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করানো হয়। গাড়ি সহ চালককে আটক করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ