Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

লিভারপুলকে হারাল পিএসজি

দেওয়াল লিখনটা কি পড়তে পারছেন আর্নে স্লট? ঘরোয়া ফুটবলে  ট্রফি জয়ের যাবতীয় আশা আগেই শেষ হয়েছে। এবার চ্যাম্পিয়ন্স লিগেও বিদায়ের দোরগোড়ায় লিভারপুল।

লিভারপুলকে হারাল পিএসজি
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পিএসজি- ২      :       লিভারপুল- ০

Advertisement

প্যারিস: দেওয়াল লিখনটা কি পড়তে পারছেন আর্নে স্লট? ঘরোয়া ফুটবলে  ট্রফি জয়ের যাবতীয় আশা আগেই শেষ হয়েছে। এবার চ্যাম্পিয়ন্স লিগেও বিদায়ের দোরগোড়ায় লিভারপুল। বুধবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পার্ক দ্য প্রিন্সেসে ২-০ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল পিএসজি। সেই সুবাদে শেষ চারের পথে এক পা বাড়িয়ে রাখল লুই এনরিকে ব্রিগেড। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন ডেসিরে দুয়ে আর খাভিচা। এর মধ্যে প্রথম গোলটি ছিল দেখার মতো। বক্সের ডানপ্রান্ত থেকে বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান ফরাসি উইঙ্গার। ম্যাচে পিএসজি অ্যাটাকাররা বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না করলে, লিভারপুলের লজ্জা আরও বাড়ত। আর এই হারের ফলে চাপ বাড়ল কোচ স্লটের উপর। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে না পারলে, আরও একবার কোচ বদলের হাওয়া জোরালো হবে অ্যানফিল্ডের অন্দরে।

Advertisement
সম্পর্কিত সংবাদ