Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্রত্যাবর্তনে দাগ কাটতে ব্যর্থ নেইমার

প্রত্যাবর্তনে দাগ কাটতে ব্যর্থ নেইমার
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
স্যান্টোস: দীর্ঘ ১৩ বছর পর ফের স্যান্টোসের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার। বুধবার জন্মদিনের রাতে ব্রাজিলিয়ান লিগে বোটাফোগোর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শুরুতে পরিবর্ত হিসেবে মাঠে নামেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা সুখকর হল না ব্রাজিলিয়ান তারকা। ম্যাচে সতীর্থদের গোলের জন্য বল সাজিয়ে দেওয়ার পাশাপাশি নিজেও লক্ষ্যভেদের চেষ্টা করেন নেইমার। তবে কোনওকিছু ঠিকঠাক হয়নি। নেইমারের প্রত্যাবর্তন ম্যাচে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয় স্যান্টোসকে। ম্যাচের ফল ১-১। প্রথমার্ধে পেনাল্টি থেকে তিকুইনহো সোয়ারেসের লক্ষ্যভেদে লিড নেয় হোম টিম। তবে আলেজান্দ্রে হেসাসের গোলে হার বাঁচায় বোটাফোগো।
Advertisement
ম্যাচে খুব একটা দাগল কাটতে না পারলেও, খেলা শেষে নেইমারকে ঘিরে উন্মাদনা ছিল দেখার মতো। প্রতিপক্ষ দলের ফুটবলাররা তাঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত থাকেন। এই প্রসঙ্গে ব্রাজিলিয়ান তারকা জানান, ‘২১ বছর বয়সে স্যান্টোস ছেড়েছিলাম। তারপর বিশ্বের যেই প্রান্তেই খেলেছি, সেরাটা উজাড় করে দিয়েছি। তার জন্যই ঘরে ফিরে এই সম্মান পাচ্ছি।’ একইসঙ্গে নিজের পারফরম্যান্স সম্পর্কে নেইমারের বিশ্লেষণ, ‘আমি এখনও পুরোপুরি ১০০ শতাংশ ফিট নই। অনুশীলনে আরও বেশি ঘাম ঝরাতে হবে। তবে ভাবিনি প্রথম দিনেই এতটা দৌড়তে পারব।’ উল্লেখ্য, স্যান্টোসের হয়ে প্রথম ইনিংসে ২২৫ ম্যাচে ১৩৮টি গোল রয়েছে নেইমারের ঝুলিতে।
Advertisement
সম্পর্কিত সংবাদ