Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রশ্ন করতেই সাংবাদিককে চুপ করালেন ট্রাম্প

অস্বস্ত্বিকর প্রশ্ন করে ডোনাল্ড ট্রাম্পের রোষের মুখে পড়লেন এক সাংবাদিক। ঘটনার সূত্রপাত নির্বাচনের দিনে। প্রথামাফিক ছবি তোলার সময় সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দিচ্ছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী।

প্রশ্ন করতেই সাংবাদিককে চুপ করালেন ট্রাম্প
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: অস্বস্ত্বিকর প্রশ্ন করে ডোনাল্ড ট্রাম্পের রোষের মুখে পড়লেন এক সাংবাদিক। ঘটনার সূত্রপাত নির্বাচনের দিনে। প্রথামাফিক ছবি তোলার  সময় সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দিচ্ছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। আচমকা এক মহিলা সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, ফ্লোরিডার ছ’ সপ্তাহের অ্যাবরশন ব্যানকে তিনি সমর্থন করেছিলেন নাকি তার বিরোধিতা করেছিলেন। এমন বিতর্কিত প্রশ্নে স্পষ্টতই অস্বস্তিতে পড়ে যান ট্রাম্প। অসন্তুষ্ট হয়ে বলেন, ‘এনিয়ে কথা বলা বন্ধ করুন।’
Advertisement
অন্যদিকে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর সমর্থকদের ‘হিংসাত্মক’ আচরণ নিয়ে প্রশ্ন করে ট্রাম্পের তোপের মুখে পড়লেন অপর এক মহিলা সাংবাদিক। স্ত্রী মেলানিয়ার সঙ্গে ভোট দিয়ে বের হতেই ট্রাম্পকে তিনি প্রশ্ন করেন, ‘কোথাও যাতে কোনও হিংসার ঘটনা না ঘটে, তার জন্য কি আপনার সমর্থকদের কোনও বার্তা দেবেন?’ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা টুপি পরে ট্রাম্প বলেন, ‘আমার সমর্থকরা মোটেও হিংসাত্মক নন। তাঁদের এমন কিছু বলার কোনও প্রয়োজন নেই। তাঁরাও কোনও ধরনের হিংসা চান না।’
Advertisement
সম্পর্কিত সংবাদ