Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬

জ্ঞানেশের ইস্তফার দাবিতে মিছিল, উত্তেজনা পাটনায়

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইস্তফা দিতেই হবে। এই দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি

জ্ঞানেশের ইস্তফার দাবিতে মিছিল, উত্তেজনা পাটনায়
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইস্তফা দিতেই হবে। এই দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার জ্ঞানেশ বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিহারের রাজধানী পাটনাও। বিরোধী দলনেতা তেজস্বী যাদবের নেতৃত্বে লোকভবন অভিযান করল বিরোধীদের একাংশ। আরজেডির পাশাপাশি এই মিছিলে যোগ দিয়েছিলেন কয়েক হাজার কংগ্রেস ও বাম কর্মী-সমর্থক।

Advertisement

বিরোধীদের মিছিলের জন্য এদিন সকাল থেকেই পাটনা বিধানসভা, নির্বাচন কমিশনের অফিস, লোকভবন সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, ‘এখানে একে-৪৭ধারীদের মোতায়েন করা হয়েছে। এই ধরনের অস্ত্র জঙ্গিদের মোকাবিলা করতে ব্যবহৃত হয়। বিরোধীদের শান্তিপূর্ণ মিছিলের জন্য নয়।’
নির্বাচন কমিশনের অফিসের কাছাকাছি পৌঁছাতেই পুলিশের ব্যারিকেডে বাধা পায় মিছিল। ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন তেজস্বীরা। শুরু হয় ধস্তাধস্তি। অসুস্থ হয়ে পড়েন সিপিআই (এমএল) নেতা অজিত কুশওয়া। কিছুক্ষণ পরেই অবশ্য তেজস্বী যাদব, মিশা ভারতী ও ভিআইপি সুপ্রিমো মুকেশ সাহানিকে লোকভবনে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বিশৃঙ্খলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ