Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মন্দিরবাজারের কলেজে জেলা পরিষদ সদস্যকে ঘিরে বিক্ষোভ

মন্দিরবাজারের গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ে তৃণমূলের জেলা পরিষদ সদস্য রেখা গাজিকে দেখতে পেয়ে বিক্ষোভ দেখাল বিজেপির ছাত্র সংগঠন।

মন্দিরবাজারের কলেজে জেলা পরিষদ সদস্যকে ঘিরে বিক্ষোভ
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: মন্দিরবাজারের গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ে তৃণমূলের জেলা পরিষদ সদস্য রেখা গাজিকে দেখতে পেয়ে বিক্ষোভ দেখাল বিজেপির ছাত্র সংগঠন। চোর চোর চিৎকার করতেও শোনা যায় তাঁদের। এর জেরে উত্তেজনা ছড়ায়। মন্দিরবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেখাকে পুলিশের নিরাপত্তায় বের করে নিয়ে যাওয়া হয়। এই রেখা গাজি মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার ঘনিষ্ঠ। বিক্ষোভকারী বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর সদস্যরা বলেন, রেখা গাজি দীর্ঘদিন কলেজ পরিচালন সমিতির বৈঠকে আসেননি। এছাড়া তিনি ওই কলেজের চতুর্থ শ্রেণির কর্মী। অভিযোগ, কলেজে না এসেও তিনি বেতন নেন। তাঁকে কী করে নিয়োগ করা হল সেই প্রশ্ন তোলে  বিদ্যার্থী পরিষদ। এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। এই প্রসঙ্গে রেখা গাজি কিছু বলতে চাননি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ