Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পূর্ব মেদিনীপুরে ২ শিক্ষককে স্কুলে আটকে বিক্ষোভ

পূর্ব মেদিনীপুরে ২ শিক্ষককে স্কুলে আটকে বিক্ষোভ
  • ২১ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

স্কুলে নিয়মিত না আসা এবং স্কুলে না থাকাকালীন হাজিরা খাতায় সই সহ একাধিক অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে। তাঁদের স্কুলের মধ্যেই আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। প্রতিবাদে স্কুলের সামনে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখানো হয়। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর-১ ব্লকের পশ্চিমবাড় প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আজ, শুক্রবার অভিভাবকরা জড়ো হয়ে স্কুলে চড়াও হন। তালা ঝুলিয়ে দুই শিক্ষককে আটকে রেখে বেশ কিছুক্ষণ বিক্ষোভও চলে। তাঁদের অবিলম্বে বদলির দাবি তোলা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ