Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার

ভুল ইঞ্জেকশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সঠিক তদন্ত না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি স্থানীয় তৃণমূল নেতার।

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

দুর্গাপুর: ভুল ইঞ্জেকশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সঠিক তদন্ত না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি স্থানীয় তৃণমূল নেতার। পরে বিশাল পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। উত্তেজনা থাকায় এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে আশ্বস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম লক্ষ্মী মুর্মু (২২)। কাঁকসার বিদবিহারের সন্ধিপুরের বাসিন্দা ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সন্তানের জন্ম দেন লক্ষ্মী। রাতে পেটে যন্ত্রণা শুরু হয়। এরপর তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। ভুল ইঞ্জেকশনের কারণেই লক্ষ্মীর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। দোষী চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে গোটা ঘটনার তদন্তের দাবিও জানানো হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে মৃতের পরিবার।
মৃত তরুণীর বাবা রূপচাঁদ হেমব্রম বলেন, ‘বুধবার গভীর রাতে আমার মেয়েকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরেই কাঁপুনি শুরু হয়। কিছুক্ষণ পরে আমার মেয়ের মৃত্যু হয়।’ তিনি আরও বলেন, ‘মেয়ের মৃত্যুর পরেও আমাদের জানানো হয়নি। সকালে এসে আমরা জানতে পারি। আমরা বিচার চাইছি।’ দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মণ্ডল বলেন, ‘সব মৃত্যুই দুঃখজনক। তবে ওই প্রসূতির মৃত্যুর আসল কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ