Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরের মেসে অসামাজিক কাজকর্মের অভিযোগ, বিক্ষোভ

মেসে অসামাজিক কাজকর্ম চলছে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাতে ঘটনাটি ঘটে বোলপুর থানার ভুবনডাঙা এলাকায়।

বোলপুরের মেসে অসামাজিক কাজকর্মের অভিযোগ, বিক্ষোভ
  • ৭ অক্টোবর, ২০২৬ ২৩:৫৪
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: মেসে অসামাজিক কাজকর্ম চলছে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাতে ঘটনাটি ঘটে বোলপুর থানার ভুবনডাঙা এলাকায়। স্থানীয়দের দাবি, ভুবনডাঙা এলাকায় দীর্ঘদিন ধরে একটি মেস রয়েছে। সেখানে ছাত্রছাত্রী-সহ ছেলে ও মেয়েরা একসঙ্গে থাকেন। তাঁদের অভিযোগ, সম্প্রতি ওই মেসে নানা ধরনের অসামাজিক কাজকর্ম চলছে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হয়। এদিন রাতে একদল স্থানীয় বাসিন্দা মেসটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

Advertisement

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। তবে মেসে ঠিক কী ধরনের কাজকর্মের অভিযোগ উঠেছে, তা নিয়ে কিছু জানা যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ