Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিবাদ গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ, মন্তব্য নিট টপারের

নিটের প্রশ্নফাঁসকে কেন্দ্র করে বিক্ষোভে তোলপাড় রাজধানী দিল্লি। দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে ছাত্র-যুব আন্দোলনের সেই আগুন।

প্রতিবাদ গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ, মন্তব্য নিট টপারের
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিটের প্রশ্নফাঁসকে কেন্দ্র করে বিক্ষোভে তোলপাড় রাজধানী দিল্লি। দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে ছাত্র-যুব আন্দোলনের সেই আগুন। দাবি একটাই- শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই। এনিয়ে বুধবার মুখ খুললেন নিট ইউজি ২০২৬-র টপার আরিয়ান গুপ্তা। ‘সিস্টেমে’র বদল চেয়ে তাঁর সাফ বার্তা, বিষয়টি একেবারেই মেনে নেওয়া যায় না। মাথায় রাখবেন গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ হল প্রতিবাদ ও ভিন্নমত। পরিস্থিতির বদল আসুক। এটুকুই আশা করতে পারি আমরা। প্রতিটি সিস্টেমেই ত্রুটি থাকে। আশা করছি, দ্রুত তা সংস্কার করা হবে। যাতে প্রশ্নফাঁসের মতো ঘটনা আর ভবিষ্যতে না ঘটে।

Advertisement

আরিয়ানও প্রশ্নফাঁসের শিকার হয়েছিলেন। ফের নিট পরীক্ষায় বসে ৭২০ নম্বরের মধ্যে ৭১৫ পেয়েছেন তিনি। দেশে শীর্ষস্থান অধিকার করেছেন। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য, শুরুতে খুব হতাশ ছিলাম। রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। পরীক্ষা বাতিল হওয়ায় খুব কান্নাকাটি করেছি। তবে এটা শুধু আমার সঙ্গে হয়নি। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী একই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ