মুম্বইয়ে বিক্ষোভ: ইমরানের বিরুদ্ধে এফআইআর
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে দিল্লিতে তুমুল বিক্ষোভ দেখিয়েছে ককরোচরা। শনিবার তাদের সমর্থনে পথে নেমেছিল দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের ছাত্র-যুবরা। জড়ো হয়েছিলেন আগস্ট ক্রান্তি ময়দানে। সেখান থেকে অভিনেতা ইমরান খান সহ কয়েকশো আন্দোলনকারী আটক করা হয়। এবার তাঁদের বিরুদ্ধে গামদেবী থানায় এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। তাতে নির্দেশ অমান্য, বেআইনি জমায়েত সহ একাধিক ধারা যোগ করা হয়েছে।  

Advertisement

গত শনিবার ক্রান্তি ময়দানের বিক্ষোভস্থল থেকে আটক করা হয়েছিল ইমরানকে। পুলিশ ভ্যানের মধ্যে থেকেই নিজের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। তাতে মজার ক্যাপশনও দেন। পরে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাতে ইমরান বলছেন, কেন আটক করা হল, সত্যিই বুঝতে পারছি না। রাস্তা থেকে তুলে ভ্যানে বসিয়ে দিল। পরে অভিনেতা বলেন, প্রায় দু’ঘন্টা শহরের বিভিন্ন প্রান্তে ঘোরানোর পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তার ২৪ ঘণ্টার মধ্যে ইমরান সহ অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ।