Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকা ধর্ষণের অভিযোগে ময়নাগুড়িতে বিক্ষোভ, ফাঁসির দাবিতে সরব এলাকাবাসী

ধর্ষণের ঘটনায় উত্তপ্ত ময়নাগুড়ি। ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণের কাণ্ডে অভিযুক্ত যুবকের ফাঁসির দাবিতে সরব হলেন গ্রামবাসীরা

নাবালিকা ধর্ষণের অভিযোগে ময়নাগুড়িতে বিক্ষোভ, ফাঁসির দাবিতে সরব এলাকাবাসী
  • ২০ আগস্ট, ২০২৬ ১৫:৩০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ধর্ষণের ঘটনায় উত্তপ্ত ময়নাগুড়ি। ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণের কাণ্ডে অভিযুক্ত যুবকের ফাঁসির দাবিতে সরব হলেন গ্রামবাসীরা। অভিযোগ, এলাকার কিছু শ্রেণির লোকজন প্রতিবাদীদের ক্রমাগত হুমকি দিচ্ছেন। পাশাপাশি এলাকায় কোনো প্রতিবাদ করা হলে অথবা থানায় গেলে দেখে নেওয়ার হুমকি ক্রমাগত দেওয়া হচ্ছে বলে অভিযোগ। 

Advertisement

স্থানীয় মারফত জানা গিয়েছে, চলতি মাসের ১৩ তারিখে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকার বিবাহিত এক যুবক রাম প্রসাদ সরকারের বিরুদ্ধে এক ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বার্নিশ বাঁধের উপর জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে ওই অভিযুক্ত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর ময়নাগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রামবাসীদের দাবি, প্রশাসনের তরফে এলাকায় লাগাতার নজরদারি  যাতে চালানো হয়। সেইসঙ্গে সিসি ক্যামেরা বসানোর কথাও জানান তাঁরা। পাশাপাশি অভিযুক্তর যাতে ফাঁসি হয় তাঁর দাবি জানান গ্রামবাসীরা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ