Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহাল রাস্তা মেরামতির দাবি, হিঙ্গলগঞ্জে বিক্ষোভ

দীর্ঘদিন বেহাল হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েতে রায়পাড়া থেকে হরিমেলা পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা।

বেহাল রাস্তা মেরামতির দাবি, হিঙ্গলগঞ্জে বিক্ষোভ
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: দীর্ঘদিন বেহাল হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েতে রায়পাড়া থেকে হরিমেলা পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা। বুধবার ওই রাস্তাটি মেরামতির দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। 

Advertisement

তাঁরা জানান, রাস্তার অধিকাংশ জুড়ে খানাখন্দে ভরা। যাতায়াত করতে গিয়ে রোজ ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীরা বহুবার প্রশাসনের কাছে এনিয়ে অভিযোগ করেছেন, মেরামতির দাবিও জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি বলে জানান স্থানীয় এক বাসিন্দা কণিকা মণ্ডল। ইস্যুটি নিয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র বলেন, বিষয়টি শুনলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তা মেরামতির ব্যবস্থা করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ