Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পাথরপ্রতিমায় পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ

পাথরপ্রতিমায় পঞ্চায়েত সভাপতি মনুশ্রী মণ্ডলের বাড়ির সামনে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ। এলাকাবাসীরা কাটমানির অভিযোগ তুলেছেন। বিস্তারিত পড়ুন।

পাথরপ্রতিমায়  পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: কাটমানি নেওয়া সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ তুলে সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডলের বাড়ির সামনে এলাকাবাসীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই বিক্ষোভের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। বিক্ষোভকারীদের অভিযোগ, সভাপতি নিজের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি জোর করে দখল করে নিয়েছেন। এছাড়াও পঞ্চায়েত সমিতির বিভিন্ন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। পাথরপ্রতিমার বিজেপি নেতা শঙ্কর গিরি বলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন মনুশ্রীদেবী বিভিন্ন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর কাটমানি নিয়েছেন। সেই টাকা দিয়ে প্রচুর জায়গা জমিও কিনেছেন। কীভাবে উনি এত টাকার মালিক হলেন, তার সঠিক তদন্ত হওয়া উচিত। তবে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডল সব অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ