Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

তোর্সা নদীর ভাঙা বাঁধ মেরামতির দাবিতে বিক্ষোভ

তোর্ষা নদীর বাঁধ মেরামতির দাবিতে কালচিনির শ্রমিকরা বিক্ষোভ দেখালেন। বাগানের কাজকর্ম ব্যাহত হয়নি। বিস্তারিত পড়ুন।

তোর্সা নদীর ভাঙা বাঁধ মেরামতির দাবিতে বিক্ষোভ
  • ১৫ জুন, ২০২৬ ১৬:৪৯
Prefer us on Google

তোর্সা নদীর ভাঙা বাঁধ মেরামতির দাবিতে আজ, সোমবার কালচিনির সুভাষিনী বাগানের শ্রমিকরা বাগানে বিক্ষোভ দেখালেন। প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ চলে। তবে এর কারণে বাগানের কাজকর্ম ব্যাহত হয়নি। কাজকর্মের সঙ্গেই শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকেন। গত ৫ অক্টোবরের দুর্যোগে তোর্সার বাঁধ ভেঙে ওই বাগানে ঢুকে পড়ে। ভাঙা বাঁধ দেখতে সেই সময় ছুটে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। কিন্তু পরে সেই বাঁধ আর নির্মাণ করা হয়নি। বাঁধ মেরামত না হওয়ায় শ্রমিকদের পাশাপাশি আতঙ্কিত বাগান মালিকপক্ষও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ