Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

স্মৃতিদের সামনে প্রোটিয়া চ্যালেঞ্জ

পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করেছে ভারত। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় এসেছে আরও দাপটে, ৯৫ রানে।

স্মৃতিদের সামনে প্রোটিয়া চ্যালেঞ্জ
  • ২১ জুন, ২০২৬ ০০:৩৮
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করেছে ভারত। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় এসেছে আরও দাপটে, ৯৫ রানে। রবিবার হরমনপ্রীত কাউর ব্রিগেডের সামনে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত এই আসরে কখনও চ্যাম্পিয়ন হয়নি টিম ইন্ডিয়া। পাঁচবার সেমি-ফাইনালে উঠেও সঙ্গী হয়েছে হতাশা। এবার তাই স্বপ্ন দেখছেন ভারতীয়রা। তবে তার আগে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকা জরুরি।

Advertisement

ভারতের দু’টি জয়েই বড় অবদান রেখেছেন স্মৃতি মান্ধানা। বড়ো রানের জন্য ফের তাঁর দিকেই তাকিয়ে দল। শেফালি ভার্মা, রিচা ঘোষও অবদান রেখেছেন। তবে ক্যাপ্টেন হরমনপ্রীত, জেমাইমা রডরিগেজ, যস্তিকা ভাটিয়ারা ভরসা দিতে ব্যর্থ। প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁদের ব্যাটে রানের অপেক্ষায় শিবির। ম্যাঞ্চেস্টারের পিচে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই অফস্পিনার দীপ্তি শর্মার দিকে তাকিয়ে দল।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সম্প্রচার 
স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ