Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

চিকিৎসকের ভূমিকায় প্রসেনজিৎ

চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পাভেল পরিচালিত আসন্ন ‘ডাক্তারকাকু’ ছবিতে ডা. দিলীপ সাহার চরিত্রে থাকছেন তিনি।

চিকিৎসকের ভূমিকায় প্রসেনজিৎ
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পাভেল পরিচালিত আসন্ন ‘ডাক্তারকাকু’ ছবিতে ডা. দিলীপ সাহার চরিত্রে থাকছেন তিনি। পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ ও রোগীদের প্রতি দায়বদ্ধ এই চিকিৎসক নিজের পরিবারের প্রতিও সমান যত্নশীল। দিলীপের ছেলে পুষ্কিনের সঙ্গে বেড়ে ওঠে পচা। দু’জনেরই স্বপ্ন চিকিৎসক হওয়া। সেই স্বপ্নপূরণের পথে এগতে গিয়ে তাদের জীবনে আসে নানা জটিলতা। ঘটনাচক্রে পুষ্কিন প্রেমে পড়ে বেসরকারি হাসপাতাল গোষ্ঠীর মালিক মিস্টার দামানির মেয়ে শীতলের। এই সম্পর্কের সূত্র ধরেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় পুষ্কিন ও পচা। পারিবারিক আবেগ, বন্ধুত্ব, নৈতিক দায়িত্বর গল্পই উঠে আসবে পাভেল পরিচালিত এই ছবিতে। কেবল পরিচালনাই নয়, ছবিতে অভিনয়ও করেছেন তিনি। পচার ভূমিকায় দেখা যাবে তাঁকে। পুষ্কিনের চরিত্রে থাকবেন অভিনেতা ঋদ্ধি সেন। শীতলের চরিত্রে এনা সাহা ও মিস্টার দামানির ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তের অভিনয়। ছবির বিভিন্ন চরিত্রের লুক প্রকাশ্যে এসেছে। বনানী সাহা প্রযোজিত এই সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ