Bartaman Logo
৯ জুন, ২০২৬

গাড়িটা ইউ টার্ন করিয়েই বেঁচে গেলেন প্রোমোটার

কানফাটানো শব্দ। তারপরেই একটা কিছু উড়ে এসে পড়ল গাড়ির উপরে। কিছু বুঝে ওঠার আগেই ইউটার্ন নেন। ঘুরিয়ে দেন গাড়ি। তারপর থেকেই নিজেকে বিশ্বের ‘সবথেকে সৌভাগ্যবান’ ব্যক্তি বলে চিহ্নিত করছেন রেশমি চৌহান।

গাড়িটা ইউ টার্ন করিয়েই বেঁচে গেলেন প্রোমোটার
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: কানফাটানো শব্দ। তারপরেই একটা কিছু উড়ে এসে পড়ল গাড়ির উপরে। কিছু বুঝে ওঠার আগেই ইউটার্ন নেন। ঘুরিয়ে দেন গাড়ি। তারপর থেকেই নিজেকে বিশ্বের ‘সবথেকে সৌভাগ্যবান’ ব্যক্তি বলে চিহ্নিত করছেন রেশমি চৌহান। বৃহস্পতিবার সঠিক সময়ে গাড়ি ঘুরিয়ে না নিলে আমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত্যু হতে পারত তাঁরও। পেশায় প্রোমোটার রেশমি থাকেন কালাপিনগর এলাকায়। কাজের সূত্রে ঘোড়া ক্যাম্প রোড হয়ে শাহিবাগের দিকে যাচ্ছিলেন তিনি। আচমকা বিকট শব্দ। সংবাদমাধ্যমকে রেশমি বলছিলেন, ‘গাড়ি চালাচ্ছিলাম। আচমকা বিস্ফোরণ। আমার গোটা জীবনে এমন বিকট আওয়াজ শুনিনি। ওই বিমানের ভাঙা কিছু অংশ আমার গাড়ির উপর এসে পড়ে। তখনও বুঝিনি ওগুলো কী।’ 

Advertisement

তৎক্ষণাৎ ইউটার্ন নিয়ে সরে যান ওই জায়গা থেকে। তাঁর কথায়, ‘আমি যদি আর কিছুক্ষণ ওই জায়গা দাঁড়িয়ে থাকতাম, জানি না কী ঘটতো! ভগবানের অসীম করুণা।’  

সম্পর্কিত সংবাদ