Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ডোমজুড়ে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালুর আশ্বাস

ডোমজুড়ের বাসিন্দাদের নাগরিক পরিষেবা আরও সহজলভ্য করতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালুর প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী তাপস মাইতি।

ডোমজুড়ে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালুর আশ্বাস
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের বাসিন্দাদের নাগরিক পরিষেবা আরও সহজলভ্য করতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালুর প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী তাপস মাইতি। বুধবার প্রকাশিত তাঁর ইস্তাহারে এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে সাতদিনই চালু থাকবে এই হেল্পলাইন। সেখানে কর্মীরা সাধারণ মানুষের সমস্যা শুনে তা দ্রুত বিধায়কের কাছে পৌঁছে দেবেন, যাতে দ্রুত সমাধানের ব্যবস্থা করা যায়। 

Advertisement

পাশাপাশি নিয়মিত ‘জনতার দরবার’-এর কথাও উল্লেখ করেছেন তিনি। তাপস মাইতি জানান, নির্বাচিত হলে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেই এই পরিকল্পনা। তাঁর কথায়, ‘যাতে যে কোনো সময় মানুষ সমস্যার কথা জানাতে পারেন, সেই লক্ষ্যেই এই হেল্পলাইনের ভাবনা।’ ইস্তাহারের বাকি প্রতিশ্রুতিগুলির মধ্যে রয়েছে গ্রামীণ হাসপাতাল গঠন, নতুন ডিগ্রি কলেজ স্থাপন, সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু করা এবং জল জমার সমস্যা মোকাবিলায় স্থায়ী পাম্প হাউস নির্মাণ ও খাল ড্রেজিং। সব মিলিয়ে উন্নয়নমুখী প্রতিশ্রুতির মাধ্যমেই ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা তৃণমূল প্রার্থীর।

Advertisement
সম্পর্কিত সংবাদ