Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বৈধ ভোটারের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান বিশিষ্টদের

এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অন্যায়ভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, এমনই অভিযোগে গর্জে উঠল তৃণমূলপন্থী বিশিষ্টদের সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’

বৈধ ভোটারের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান বিশিষ্টদের
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অন্যায়ভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, এমনই অভিযোগে গর্জে উঠল তৃণমূলপন্থী বিশিষ্টদের সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’। রবিবার প্রেস ক্লাবে সংগঠনের তরফে পূর্ণেন্দু বসু সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘১ কোটি ২৫ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এর আগে ফর্ম পূরণ করে এসআইআর হয়নি। সন্দেহজনক ও মৃত ভোটারদের তালিকা থেকে নাম বাদ যেত। আগে কমিশন প্রমাণ করত, এখন মানুষকে প্রমাণ করতে হচ্ছে।’ সংগঠনের অভিযোগ, প্রথম দফার এই তালিকাতে কমিশন কর্তাদের স্বেচ্ছাচার ও খামখেয়ালিপনার কারণে কয়েক লক্ষ বৈধ ভোটারকে পরিকল্পিতভাবে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে। বিজেপিকে নিশানা করে সংগঠনের তরফে বলা হয়েছে, বৈধ ভোটারকে বাদ দিয়ে কমিশন এমন একটি তালিকা বানাতে চায় যা বিজেপির নেতাদের একমাত্র পছন্দ। তাদের আশঙ্কা, বিচারাধীন ও বাদ পড়া ভোটার যাঁরা আবার নতুন করে অন্তর্ভুক্তির আবেদন জানাচ্ছেন, তাঁদের তালিকা প্রস্তুত হওয়ার আগেই ভোটগ্রহণ এসে যেতে পারে। বাংলার বৈধ ভোটারদের কাছে দেশ বাঁচাও গণমঞ্চের আবেদন, নিজেদের ভোটাধিকার সুরক্ষিত রাখতে এগিয়ে আসুন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ