Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের ডিউটিতে অধ্যাপকদের ছাড় নেই, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ

অধ্যাপকদের ভোটের ডিউটিতে ছাড় নেই। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

ভোটের ডিউটিতে অধ্যাপকদের ছাড় নেই, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অধ্যাপকদের ভোটের ডিউটিতে ছাড় নেই। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভোটে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ নিয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটাই বহাল থাকবে। 

Advertisement

এর আগে কলেজ, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ নিয়ে দায়ের হওয়া মামলায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ জানায়, যথাযথ কারণ না দেখিয়ে কলেজের সহকারী অধ্যাপকদের এমন কোনো নির্বাচনি কাজে যুক্ত করা যাবে না, যা তাঁদের পদমর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয়। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল কমিশন। মঙ্গলবার সেই মামলার শুনানিতে সওয়াল-জবাবের পর বিচারপতি সরকারের ডিভিশন বেঞ্চ জানায়, সহকারী অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ নিয়ে কমিশনের সিদ্ধান্তই বহাল থাকবে। সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা স্থগিত করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ