Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অধ্যাপক নিয়োগের আবেদন জমা শুরু

স্কুলে শিক্ষক নিয়োগের পাশাপাশি এবার কলেজেও সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া শুরু করল শিক্ষাদপ্তর। কলেজ সার্ভিস কমিশন প্রার্থীদের অনলাইন আবেদন গ্রহণ করতে শুরু করেছে বৃহস্পতিবার থেকে।

অধ্যাপক নিয়োগের আবেদন জমা শুরু
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলে শিক্ষক নিয়োগের পাশাপাশি এবার কলেজেও সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া শুরু করল শিক্ষাদপ্তর। কলেজ সার্ভিস কমিশন প্রার্থীদের অনলাইন আবেদন গ্রহণ করতে শুরু করেছে বৃহস্পতিবার থেকে। ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে। ৫১টি বিষয়ে প্রায় এক হাজার পদে নিয়োগ হবে বলে কমিশন সূত্রে খবর। নেট, সেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পিএইচডি থাকলেও চলবে। এর আগে কয়েকশো অধ্যক্ষ পদ পূরণ করেছে কমিশন।

Advertisement
সম্পর্কিত সংবাদ