বিধানসভায় ঘর পাচ্ছেন মমতাপন্থীরা, পেনশন বৃদ্ধির দাবি প্রাক্তন বিধায়কদের
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের কাছে পেনশন বৃদ্ধির দাবি জানিয়েছে প্রাক্তন বিধায়কদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুক্রবার বিধানসভায় প্রাক্তন বিধায়করা বৈঠক করেন। তাঁরা একটি চিঠি তুলে দেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে। প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধি করার জন্য বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে কৃতজ্ঞতা জানানো হয়েছে সেই চিঠিতে। সেই সঙ্গে আগামী দিনে প্রাক্তন বিধায়কদের পেনশন বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ করা হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন। 

Advertisement

এদিকে, বিধানসভায় ঘর পেতে চলেছেন মমতাপন্থী তৃণমূল বিধায়করা। বিধানসভার একতলাতেই বিধায়কদের বসার জন্য ঘর দেওয়া হচ্ছে। এদিন বিধানসভার অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিধায়ক কুণাল ঘোষ। জানা গিয়েছে, কিছু মেরামতি সেরেই ওই ঘর মমতাপন্থী তৃণমূল বিধায়কদের তুলে দেওয়া হবে। তবে তাঁদের অনুরোধ করা হয়েছে, অধিবেশন না থাকলে সন্ধ্যা ৭টার পর যেন কোনো ঘরে বিধায়করা না থাকেন।