লন্ডন: প্রিমিয়ার লিগে লিভারপুলের দাপট অব্যাহত। শনিবার ঘরের মাঠে ইপসউইচ টাউনকে ৪-১ গোলে হারাল আর্নে স্লটের ছেলেরা। জোড়া গোলে ‘দ্য রেডস’ ব্রিগেডের জয়ের নায়ক কডি গাকপো। এছাড়া স্কোরশিটে নাম তোলেন সোবোস্লাই ও মহম্মদ সালাহ। ইপসউইচের হয়ে ব্যবধান কমান জেকব গ্রেভস। এই জয়ের সুবাদে ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল। লিগ টেবিলে নীচের দিকে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকে দাপুটে ফুটবল মেলে ধরে ‘দ্য রেডস’। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে গোলের ব্যবধান আরও বাড়তে পারত।
Advertisement
অপর ম্যাচে উলভসকে ১-০ গোলে হারাল আর্সেনাল। ৭৪ মিনিটে গোল করে গানারদের জয়ের নায়ক রিকার্ডো কেলেফোরি। উল্লেখ্য, ম্যাচে দু’দলেরই একজন করে লাল কার্ড দেখেন। জয়ের সুবাদে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল (২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট)।



