Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পার্লামেন্ট নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল প্রেসিডেন্ট দিশানায়েকের বামপন্থী জোট

মাত্র দু’মাস আগেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন। এবার পার্লামেন্ট নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল ‘জনতা বিমুক্তি পেরুমুনা’-র নেতৃত্বাধীন বামপন্থী জোট অনুরা কুমারা দিশানায়েকের দল ‘ন্যাশনাল পিপলস পাওয়ার’।

পার্লামেন্ট নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল প্রেসিডেন্ট দিশানায়েকের বামপন্থী জোট
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
কলম্বো, ১৫ নভেম্বর: মাত্র দু’মাস আগেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন। এবার পার্লামেন্ট নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল ‘জনতা বিমুক্তি পেরুমুনা’-র নেতৃত্বাধীন বামপন্থী জোট অনুরা কুমারা দিশানায়েকের দল ‘ন্যাশনাল পিপলস পাওয়ার’। দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েই পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনে সক্রিয় হন অনুরা। সেই কারণেই গতকাল, বৃহস্পতিবার ফের ভোটগ্রহণ হয় শ্রীলঙ্কায়। তাতে ৬৫ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষ হতেই গণনা শুরু হয় যাতে দেখা যায় ক্রমশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে  প্রেসিডেন্ট অনুরার বামপন্থী জোট। আজ, শুক্রবার সকালে ছবিটা পরিষ্কার হয়ে যায়। শ্রীলঙ্কার পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে অনুরা কুমারা দিশানায়েকের জোটশিবিরই। শ্রীলঙ্কার পার্লামেন্টের আসনসংখ্যা ২২৫। এর মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোট হয়। বাকি ২৯টি আসন নিকটবর্তী রাজনৈতিক দলগুলির মধ্যে প্রাপ্ত ভোটের অনুপাতের ভিত্তিতে বণ্টন করা হয়। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩টি আসন। যা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে অনুরার নেতৃত্বাধীন বামপন্থী জোট। শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর দল ৬২ শতাংশ ভোট পেয়ে ১২৩টি আসন দখল করেছে। নিয়ম অনুযায়ী আজ, শুক্রবার বিকেলেই পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। যদিও তার আগে চওড়া হাসি হাসছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। ভোট প্রাপ্তির নিরিখে সাজিথ প্রেমদাসার এসজেবি ১৮ শতাংশ পেয়ে এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে। ভোট পরিসংখ্যানে দেখা যাচ্ছে জাফনা প্রদেশের উত্তরের জেলাগুলি থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন প্রেসিডেন্ট অনুরার বামপন্থী জোট।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ