Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলা

প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলা
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে সরাসরি কোয়ার্টার-ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলার সামনে। কিন্তু রবিবার মধ্যপ্রদেশের কাছে ৬ উইকেটে হেরে গ্রুপে শীর্ষস্থান খোয়াল লক্ষ্মীরতন শুক্লার ছাত্ররা। ফলে প্রি-কোয়ার্টার ফাইনালেই নামতে হবে বঙ্গ-ব্রিগেডকে। রবিবার প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৬৯ রান করে বাংলা। অধিনায়ক সুদীপ ঘরামি ৯৯, সুদীপ চ্যাটার্জি ৪৭ ও মহম্মদ সামি ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছয় মধ্যপ্রদেশ (২৭১-৪)। ক্যাপ্টেন রজত পাতিদার অপরাজিত থাকেন ১৩২ রানে।
Advertisement
সম্পর্কিত সংবাদ