Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রিয়াঙ্কার ক্যামিও

তাঁর স্বল্প উপস্থিতিও আলাদা মাত্রা যোগ করে গোটা প্রজেক্টে।

প্রিয়াঙ্কার ক্যামিও
  • ২৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

তাঁর স্বল্প উপস্থিতিও আলাদা মাত্রা যোগ করে গোটা প্রজেক্টে। তিনি অর্থাৎ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, চিত্রশিল্পী অমৃতা শেরগিলের বায়োপিকে ক্যামিও করছেন নায়িকা। ইতিমধ্যে নিজের অংশের শ্যুটিং নাকি সেরেছেন প্রিয়াঙ্কা। এ ছবি পরিচালনা করছেন মীরা নায়ার। সেক্ষেত্রে প্রথমবার মীরার পরিচালনায় কাজ করলেন প্রিয়াঙ্কা। ফলে প্রজেক্টটি যে বাড়তি নজর কাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, গত বছর শেষে প্রিয়াঙ্কাকে এই ছবির বিশেষ একটি চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন মীরা। ভাবনাচিন্তার পর রাজিও হন নায়িকা। গত সপ্তাহে নাকি তিনি শ্যুটিং করেছেন। এসএস রাজামৌলির ‘বারাণসী’ ছবির জন্য সম্প্রতি হায়দরাবাদে এসেছিলেন প্রিয়াঙ্কা। সে ছবির কাজ সারার পর দু’দিনের জন্য অমৃতসর যান অভিনেত্রী। সেখানেই বায়োপিকের ক্যামিওর কাজ করেছেন নায়িকা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ