Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অর্লান্ডো ব্লুমের সঙ্গে প্রিয়াঙ্কা

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কেরিয়ারে এখন সুসময় চলছে। একের পর এক আন্তর্জাতিক প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন নায়িকা। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন সিরিজ ‘সিটাডেল: সিজন ২’।

অর্লান্ডো ব্লুমের সঙ্গে প্রিয়াঙ্কা
  • ৮ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

• অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কেরিয়ারে এখন সুসময় চলছে। একের পর এক আন্তর্জাতিক প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন নায়িকা। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন সিরিজ ‘সিটাডেল: সিজন ২’। এর মধ্যে নতুন প্রজেক্টে নায়িকা। শোনা যাচ্ছে, এবার প্রিয়াঙ্কা কাজ করছেন একটি সার্ভাইভাল থ্রিলারে। বিপরীতে অভিনেতা অর্লান্ডো ব্লুম। ম্যাট স্মাকলার পরিচালিত এই প্রজেক্টের নাম ‘রিসেট’। আগামী আগস্ট মাসে ছবির কাজ শুরু হবে। কেবল অভিনয়ই নয়, এই ছবির সহ প্রযোজনাতেও থাকবেন প্রিয়াঙ্কা। চিত্রনাট্য অনুযায়ী, আচমকা জঙ্গলের মধ্যে নিজেকে আবিষ্কার করবে প্রিয়াঙ্কা অভিনীত চরিত্রটি। সেখানেই তার সঙ্গে দেখা হবে অর্লান্ডোর চরিত্র। কীভাবে তারা জঙ্গল থেকে বেরিয়ে আসবে, তা নিয়ে এগবে গল্প। উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় প্রিয়াঙ্কা অভিনীত ‘বারাণসী’ ছবিটিও। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির অধিকাংশ শ্যুটিংই শেষ করেছেন নায়িকা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ