• অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সূত্রের খবর, সায়েন্স ফিকশন ঘরানার অ্যাকশন থ্রিলার ‘ব্লুফাই’ ছবিতে কাজ করবেন তাঁরা। শোনা যাচ্ছে, ছবিটি পরিচালনা করবেন ‘প্রিডেটরস’, ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত পরিচালক নিমরোড অ্যান্টাল। হলিউডের একের পর এক বড়ো প্রজেক্টে যুক্ত হচ্ছেন প্রিয়াঙ্কা। সদ্য সার্ভাইভাল থ্রিলার ঘরানার ছবি ‘রিসেট’-এ যোগ দিয়েছেন নায়িকা। এই ছবিতে অরলান্ডো ব্লুমের সঙ্গে কাজ করবেন তিনি। উল্লেখ্য, এই মুহূর্তে প্রিয়াঙ্কা ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘বারাণসী’ নিয়ে। এসএস রাজামৌলি পরিচালিত এই ছবির শ্যুটিংয়ের জন্য সদ্য হায়দরাবাদে এসেছেন প্রিয়াঙ্কা।



