Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিশেষ সম্মানে ভূষিত প্রিয়াঙ্কা

‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত ৯ মে লস এঞ্জেলসের মিউজিক সেন্টারে আয়োজিত হয়েছে গোল্ড গালা ২০২৬

বিশেষ সম্মানে ভূষিত প্রিয়াঙ্কা
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত ৯ মে লস এঞ্জেলসের মিউজিক সেন্টারে আয়োজিত হয়েছে গোল্ড গালা ২০২৬। এই অনুষ্ঠানেই বিশেষ পুরস্কারে ভূষিত হলেন নায়িকা। প্রিয়াঙ্কার সঙ্গে গায়িকা ইজেই আর অভিনেতা চার্লস মেল্টনও সম্মানিত হন। আয়োজকদের তরফে জানানো হয়েছে, গত ২৫ বছর ধরে এশিয়া ও পাশ্চাত্য বিনোদন জগতের মধ্যে সেতু বন্ধনে অগ্রণী ভূমিকা নিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর অভিনয়, প্রযোজনা ও আন্তর্জাতিক প্রভাবের কারণে তাঁকে এই বিশেষ সম্মান দেওয়া হল। উল্লেখ্য, এরপর অভিনেত্রীকে দেখা যাবে পরিচালক এসএস রাজামৌলির পরের ছবি ‘বারাণসী’তে। ইতিমধ্যে শ্যুটিং শেষ করেছেন নায়িকা। পাশাপাশি অভিনেতা অর্লান্ডো ব্লুমের সঙ্গে ‘রিসেট’ নামক একটি সার্ভাইভাল থ্রিলারেও কাজ করছেন অভিনেত্রী।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ