Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফের জ্ঞানেশের পদত্যাগের দাবি প্রিয়াঙ্কা গান্ধীর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ফের এই দাবিতে সরব হলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।

ফের জ্ঞানেশের পদত্যাগের দাবি প্রিয়াঙ্কা গান্ধীর
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়েনাড়: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ফের এই দাবিতে সরব হলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। রবিবার নিজের লোকসভা কেন্দ্র ওয়েনাড় থেকে এই ইস্যুতে ফের সরব হন প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগ, ‘নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের রাজনৈতিক দলের প্রতি ঝোঁক রয়েছে। তাঁরা যদি সক্রিয় ভাবে কোনো দলের হয়ে প্রচার করেন, তা হলে কী ভাবে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব?’ পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখ করেন কংগ্রেস সাংসদ। সম্প্রতি প্রাক্তন কেরল মুখ্যসচিব জিজি থমসন দাবি করেছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ার প্রস্তাব দিয়েছিলেন জ্ঞানেশ কুমার। এ বিষয়ে প্রিয়াঙ্কার দাবি, বিষয়টা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। প্রিয়াঙ্কার তোপ, ‘ওঁর একাধিক কাজের মধ্যে এটিও একটি সম্পূর্ণ অসাংবিধানিক কাজ।’ এদিকে, রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী কপিল সিবালের দাবি অভিযোগ ভুয়ো হলে মানহানির মামলা করুক কমিশন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ